নোটিশ

সকল বিজ্ঞপ্তি

05 Jul, 2026

কানুনগোপাড়া ড. বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের নবগঠিত পরিচালনা কমিটির প্রথম সভা রবিবার (৫ই জুলাই ২০২৬ইং) বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম শিক্ষা বোর্ড মনোনীত বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি, বোয়ালখালীর ঐতিহ্যবাহী শ্রীপুর বুড়া মসজিদের মোতোয়াল্লী, বোয়ালখালী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক এবং বোয়ালখালী উপজেলা বিআরডিবির সভাপতি জনাব মুহাম্মদ নুরুন্নবী চৌধুরী। বিদ্যালয়ের সু্যোগ্য প্রধান শিক্ষক বাবু বাপন কুমার ভঞ্জ মহোদয় বিদ্যালয়ের কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন । সভায় বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং ভবিষ্যৎ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। এ সময় পরিচালনা কমিটির সদস্য অতসী চন্দ ও অঞ্জন দাশ বক্তব্য রাখেন। সভা শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক অজয় পাল, সিনিয়র শিক্ষিকা পারভিন আক্তার, চিত্রা বড়ুয়া, স্বরূপ দাশ, চিন্ময় চৌধুরী, স্নিগ্ধা নন্দী, জোনাকি চৌধুরী, মুহাম্মদ পারভেজ, শাহিদা আক্তার সাঞ্জু, রূপা চৌধুরী, জিকু চৌধুরী, নয়ন সরকার, তন্বী শীল, প্রভাকর বড়ুয়া, অফিস সহকারী গৌতম চৌধুরী এবং বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারীবৃন্দ। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের পক্ষ থেকে সম্মানিত সভাপতিকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।

16 Jan, 2026

কানুনগোপাড়া ড.বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয় এর" ৯৬ তম" মহান প্রতিষ্ঠা দিবস ৮ই জানুয়ারি যথাযথ মর্যাদায় পালন করা হয়। এই দিবস উপলক্ষে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রয়াত কর্মবীর রেবতী রমন দত্ত মহোদয় এর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, সাংস্কৃতিক অনুষ্টানের মাধ্যমে দিনটি উদযাপন করা হয়। বিদ্যালয়ের শিক্ষকদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক বাবু অজয় পাল,মিসেস পারভীন আক্তার, মিসেস অতসী চন্দ,মিসেস চিত্রা বড়ূয়া,বাবু স্বরুপ দাশ,বাবু চিন্ময় চৌধুরী,মিসেস স্নিগ্ধা নন্দী, মিসেস জোনাকি চৌধুরী জনাব মো পারভেজ, , বাবু গৌতম চৌধুরীএবং বাবু তুহিন বড়ুয়া। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয় এর শিক্ষক বাবু প্রভাকর বডূয়া। শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন আদিত্য চৌধুরী ৯ম শ্রেণি,অর্নব শীল ৮ম শ্রেণি, মো:সালেকিন চৌধুরী ১০ম শ্রেণি,নীরব দে১০ শ্রেণী।গান পরিবেশন করেন বিদ্যালয় এর ১০ম শ্রেণি শিক্ষার্থী অর্নব দেবনাথ।

25 Nov, 2025

অত্যন্ত আনন্দের সহিত ঘোষণা করছি যে, জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৫ খ্রিঃ উপলক্ষে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে চিত্রাংকন এ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত কুইজ প্রতিযোগিতায় অত্র বিদ্যালয়ের দশম শ্রেণির শিক্ষার্থী ২. মোহাম্মদ সাব্বির, বিজ্ঞান বিভাগ, রোল-৪, প্রথম স্থান. ২. তাসিবুল আলম ইমন, বিজ্ঞান বিভাগ, রোল- ২. ২য় স্থান। ৩. অর্ণব দেবনাথ, বিজ্ঞান বিভাগ, রোল-৩, ৩য় স্থান অর্জন করেছে। এবং চিত্রাংকন প্রতিযোগিতায় অরণ্য দাশ, ৮ ম শ্রেণি, রোল নং ১, ২য় স্থান অর্জন করেছে। আমরা সকলে তাদের এই অর্জনে গৌরবান্বিত ও আনন্দিত। আমরা তাদের উত্তোর - উত্তোর সাফল্য ও শ্রীবৃদ্ধি কামনা করছি।

18 Jul, 2024

কানুনগোপাড়া ড.বিভূতি ভূষণ উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা মহান শিক্ষা প্রচারক,বিদ্যানুরাগী এই উপমহাদেশের "রত্নগর্ভা" খ্যাত দত্ত পরিবারের কৃতি একাদশ রত্ন প্রধান, কর্মবীর 'রেবতী রমণ দত্ত' মহোদয়ের ৬০ তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় অত্র বিদ্যালয়ে পালন করা হয়। ১৮৮৪ খৃষ্টাব্দে ২২ জুলাই এই বসুন্ধরা আলো করে এই অমূল্য প্রতিভাধর কৃতিপুরুষ জন্ম গ্রহণ করেন।তিনি এই উপমহাদেশে শিক্ষার জন্য অনেক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করেন। এই বরনীয় কৃতিপুরুষ ১৯৬৪ খিষ্টাব্দে ১২ জুলাই রবিবার দুপুরে মানবলীলা সংবরণ করেন।আমরা তাঁর চরনে শতকোটি প্রণাম ও শ্রদ্ধা জানাই। "সোনার মানুষটি নেই তাঁর স্মৃতিটুকু আছে, সেবা দিয়ে ভালোবেসে এসেছিল কাছে "।

shapes
shapes